© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত দীপিকা

শেয়ার করুন:
ফের হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত দীপিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩১ পিএম | ০৫ নভেম্বর, ২০২৫
সম্প্রতি যকৃতে ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী দীপিকা কক্করের। তার পর থেকে নিজের যন্ত্রণার কথা এক এক করে সোশ্যালে তুলে ধরেছিলেন দীপিকা। চিকিৎসা চলছে তার। মাস কয়েক আগে অস্ত্রোপচারও হয়েছে।

বেশ সুস্থ হয়ে উঠছিলেন। এর মাঝেই হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।



কিছুদিন আগেই দীপিকা জানিয়েছিলেন, তার ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ সারাক্ষণ গা-বমি বমি ভাব, মাথা ঘোরানোর সঙ্গে শুরু হয়েছিল চুল পড়ে যাওয়ার মতো সমস্যা।

অস্ত্রোপচারের পর থেকে জীবনটাই বদলে গেছে তার। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক বা বাড়ির কাজ, সব সময়ে কাজেই নিমগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না দীপিকার।

এদিকে প্রতি দুই মাস অন্তর তাকে হাসপাতালে ভর্তি হতে হয় শরীরে রক্ত নেওয়ার জন্য। সেই সময়ে রক্ত পরীক্ষাও করা হয়। পরীক্ষার ফল নিয়ে বেশ উদ্বেগেই থাকেন দম্পতি।

হাসপাতাল থেকে তার স্বামী শোয়েব একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে দীপিকাকে। যদিও পরে দীপিকার স্বামী জানান, আপাতত সব ঠিকঠাক আছে।

টিএম/টিএ

মন্তব্য করুন