যুক্তরাষ্ট্রে মেয়র নির্বাচনে হেরে গেলেন জে ডি ভ্যান্সের সৎভাই কোরি বওম্যান

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সৎভাই কোরি বওম্যান দেশটির ওহিও অঙ্গরাজ্যের প্রধান শহর সিনসিনাটির মেয়র নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আফতাব কার্মা সিং পুরেওয়ালের কাছে হেরে গেছেন। বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।

মঙ্গলবার নিউইয়র্কসহ কয়েকটি শহরে মেয়র নির্বাচন হয়েছে। সিনসিনাটি সেগুলোর মধ্যে অন্যতম।

জে ডি ভ্যান্স এবং কোরি বওম্যান— উভয়ের বাবা একজন— ডোনাল্ড বওম্যান। জে ডি ভ্যান্সের মায়ের নাম বেভারলি ভ্যান্স। জে ডি ভ্যান্স যখন খুব ছোটো, সে সময় তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এবং বেভারলি জে ডি-কে নিজের কাছে রেখে প্রতিপালন করেন। জে ডি ভ্যান্স বেড়ে হয়েছেন মূলত তার মা এবং নানা-নানীর কাছে। বড় হওয়ার পর জে ডি পিতার শেষ নাম বা পদবি বওম্যান-এর পরিবর্তে মা ও নানার শেষ নাম ভ্যান্স গ্রহণ করেন।
২০২৩ সালে নিজের স্মৃতিকথা হিলবিলি এলিজিতে এসব তথ্য লিখেছেন জে ডি ভ্যান্স। নিজের আত্মকথায় তিনি লিখেছেন, বাবা-মায়ের বিচ্ছেদের পর তার বাবা আবার বিয়ে করেন; কিন্তু মায়ের আপত্তির কারণে বাবা কিংবা তার সৎ ভাই-বোনদের সঙ্গে বেশ কয়েক বছর কোনো যোগাযোগ ছিল না ভ্যান্সের। এমনকি তার যে সৎ-ভাইবোন আছে— ১৩ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত জানতেন না যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

১৩ বছর বয়সে প্রথম কোরি’র সঙ্গে সাক্ষাৎ ঘটে তার। একই বছর বাবার সঙ্গেও যোগাযোগ স্থাপন হয়।

বওম্যান জানিয়েছেন, প্রথম পরিচয়ের পরে প্রায়েই ভ্যান্সের সঙ্গে দেখা হতো তার। তারা একসঙ্গে বাস্কেটবল খেলেছেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যোগাযোগ আরও বাড়ে।

২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের আগে জুলাই মাসে যে সভায় ডোনাল্ড ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে জে ডি ভ্যান্সের নাম ঘোষণা করেন, সেই সভায় উপস্থিত ছিলেন কোরি বওম্যান। নভেম্বরের নির্বাচনের পর ভ্যান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানেও সপরিবারে উপস্থিত ছিলেন কোরি বওম্যান।
জেডি জানতেন যে কোরি মেয়র নির্বাচনে প্রার্থিতা করছেন। নির্বাচনের প্রচারাভিযান চলার সময় মাঝে মাঝে টেলিফোন করে কোরি’র খোঁজখবরও নিয়েছেন তিনি। কিন্তু তাকে অর্থ দিয়ে সহযোগিতা করেননি, তার পক্ষে প্রচার-প্রচারণাতেও অংশ নেননি। শুধু মঙ্গলবার ভোটের আগের দিন কোরিকে সমর্থনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন।

তবে এতে অসন্তুষ্ট হননি কোরি। এমনকি সাংবাদিকদের তিনি বলেছেন, তিনিও জেডি’র কাছে এমন আচরণই প্রত্যাশা করেছিলেন।
কোরি বলেছেন, “জেডি আমার ভাই, রাজনৈতিক উপদেষ্টা নয়। আমাদের যখন সাক্ষাৎ ঘটে, কিংবা ফোনে কথা হয়— সে সময় আমরা একে অপরের শারীরিক অবস্থা ও পরিবার সংক্রান্ত খোঁজখবর নেই। নির্বাচনের আগে সে ফোন করে জিজ্ঞেস করেছিল, ‘প্রচার-প্রচারণা কেমন চলছে’। আমি বললাম ভালো চলছে। আমি তার পরিবারের খোঁজ-খবর নিলাম…ব্যাস এটুকুই।”

জেডি ভ্যান্স এবং কোরি বওম্যান উভয়েই বিবাহিত এবং একাধিক সন্তানের জনক। জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত এবং তাদের সন্তানের সংখ্যা ৩। আর কোরি বওম্যানের স্ত্রী জর্ডান বওম্যান মার্কিনি এবং তাদের সন্তানের সংখ্যা চার।

কোরি বওম্যান একজন ব্যবসায়ী। সিনসিনাটি শহরে একটি ক্যাফে চালান তিনি। এছাড়া তিনি এবং তার স্ত্রী জর্ডান মিলে একটি গির্জা প্রতিষ্ঠা করেছেন সিনসিনাটিতে। সেই গির্জার সহকারী প্যাস্টর বা ধর্মযাজক কোরি।

টিএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026