বিএনপি প্রার্থীর সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ১০

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলা থেকে মোটরসাইকেল বহর নিয়ে পুঠিয়া সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুঠিয়া হাইওয়ে প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় বহরে থাকা একটি মোটরসাইকেল হঠাৎ ব্রেক করলে পেছনের মোটরসাইকেলগুলো ধাক্কা খায়।

এতে বহরে থাকা ৮ থেকে ১০টি মোটরসাইকেল ধাক্কা খেয়ে পড়ে যায়।

এতে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন, বিএনপি নেতা মুরশেদ, বাচ্চু, দুলাল শেখ, ছাত্রদল নেতা ইমন, দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও পৌর ছাত্রদলের সদস্য সাগর আহমেদ।

আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তাদের মধ্যে কেউ কেউ বাড়ি ফিরে গেছেন, তবে কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দুর্গাপুর উপজেলা বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল ও বিএনপি নেতা গোলাম মর্তুজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

জার্জিস হোসেন সোহেল বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যারা উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তবে সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।’

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান Feb 04, 2026