© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি প্রার্থীকে গুলি, গভীর উদ্বেগ প্রকাশ জাতীয় যুবশক্তির

শেয়ার করুন:
বিএনপি প্রার্থীকে গুলি, গভীর উদ্বেগ প্রকাশ জাতীয় যুবশক্তির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ এএম | ০৬ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় তিনিসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত হয়েছেন একজন। এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি।

বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান যুবশক্তি।

যুবশক্তি মনে করে, নির্বাচনী প্রচার-প্রচারণা সহিংসতামুক্ত পরিবেশে পরিচালিত হওয়া উচিত। বিশেষ করে আগামী নির্বাচন যখন শান্তিপূর্ণ করার জোর চেষ্টা চলছে, তখন এ ধরনের সহিংসতা ও রক্তপাত জনমনে ভয় ও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গভীর আশঙ্কার সৃষ্টি করবে।

জাতীয় যুবশক্তি সরকারের প্রতি আহ্বান জানায়, এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শুরু করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।
পাশাপাশি রাজনৈতিক সহিংসতা রোধে সব পক্ষকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানায় জাতীয় যুবশক্তি।

এমআর 

মন্তব্য করুন