© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

শেয়ার করুন:
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ এএম | ০৬ নভেম্বর, ২০২৫
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।

বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।

এদিকে হবিগঞ্জ-১ আসনটি এখনো পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। দলটি এখনো এই আসনে তাদের প্রার্থী ঘোষণা করেনি।

রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন