© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সর্মথন জানালেন রিজভী

শেয়ার করুন:
অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সর্মথন জানালেন রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ০৬ নভেম্বর, ২০২৫
নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।

এবার মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। 

আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।


ইউটি/টিএ

মন্তব্য করুন