© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিতুকে দেখতে হাসপাতালে পৌঁছালেন শ্রাবন্তী

শেয়ার করুন:
জিতুকে দেখতে হাসপাতালে পৌঁছালেন শ্রাবন্তী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ০৬ নভেম্বর, ২০২৫
বুধবার হঠাৎ ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল।

বুকে ব্য়থা সঙ্গে কাঁপুনি জ্বর। গতকালই দ্রুত জিতুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় জিতুকে। জিতুর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল।

চিকিৎসকের নজরেই রয়েছে অভিনেতা। বৃহস্পতিবার বিকেলে জিতুকে দেখতে যান অভিনেত্রী শ্রাবন্তী।

পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ীর ‘এরাও মানুষ’ ছবির সেটেই অসুস্থ হয়ে পড়েন জিতু। এই ছবিতে জিতুর সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী।

স্বাভাবিকভাবেই সহঅভিনেতার কুশল সংবাদ নিতে হাসপাতালে পৌঁছে যান তিনি। হাসপাতালে পৌঁছে জিতুর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন অভিনেত্রী।
 
এর আগে পরিচালক অংশুমান প্রত্যুষের বাবু সোনা ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল জিতু ও শ্রাবন্তীকে। সিনেমার ফ্লোরের বাইরেও জিতুর সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব।

জানা গেছে, জিতুর মাঝে মাঝে জ্বর আসছে, কিছু পরীক্ষা করানো হয়েছে। ডাক্তার অনুমান করছে সংক্রমণের (ইনফেকশন) )কারণে জ্বর আসতে পারে। এখনই কিছু নিশ্চিত কারণ জানা যায়নি।

এবছর জিতু কামালের ক্যারিয়ার গ্রাফ বেশ ভালোই। সিনেমার সঙ্গে সঙ্গে টেলিভিশনেও তিনি সুপারহিট।

দীতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে জিতু কামালের ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক প্রথম থেকেই টিআরপিতে বেশ ভালো। সম্প্রতি দীতিপ্রিয়াকে নিয়ে বিতর্কে জড়ালেও, জিতু ও দিতিপ্রিয়ার জনপ্রিয়তায় কোনো ছোঁয়া  পড়েনি। বরং জিতু-দীতিপ্রিয়া জুটি এখন দর্শকদের চোখের মণি। সব বিতর্ক ভুলে দুজনেই ফের জুটি বেঁধে জমিয়ে দিচ্ছেন ছোট পর্দা।
 
তবে শুধুই এই ধারাবাহিক নয়, শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে ‘গৃহপ্রবেশ’ ছবিতে জিতুর অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা। এই সময়ে বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত জিতু।

কেএন/টিএ

মন্তব্য করুন