৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আজ বৃহ্স্পতিবার (৬ নভেম্বর) রাতে সংস্থাটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বিগত ২৮ অক্টোবর ২০২৫ তারিখের এস.আর.ও. নং-৪২৯-আইন/২০২৫ মারফত জারিকৃত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর সংশোধিত বিধি ১৭ মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত হয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতীয়মান হয়েছে যে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিগত ৩০ জুন ২০২৫ তারিখে ঘোষিত ফলাফলে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্ত এবং ৪৪ বিসিএস এর পূর্ববর্তী কোনো বিসিএস পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়ে কোনো ক্যাডার পদে কর্মরত ৩০৩ জন প্রার্থী লিখিত Declaration প্রদান করত: অভিপ্রায় প্রকাশ করেছেন যে, তাঁরা কর্তব্যরত একই ক্যাডার পদে কিংবা তাদের পছন্দক্রমের নিরিখে তদপেক্ষা নিম্নের কোনো ক্যাডার পদে যোগদান করবেন না।

‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর সংশোধিত বিধি ১৭(২)(গ)-তে বর্ণিত বিধান অনুযায়ী দফা ১-এ বর্ণিত কারণে উক্ত ৩০৩ জন প্রার্থির মধ্যস্থিত ২৬০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের নিকট সুপারিশ করা হইতে বিরত থাকা, ৪৩ জন প্রার্থীকে তাঁদের কর্মরত ক্যাডার পদের চেয়ে পছন্দক্রম অনুযায়ী উপরের পদে সাময়িক মনোনয়ন প্রদান ও উদ্ভূত শূন্যপদ পূরণ করার নিমিত্তে মেধাক্রম অনুসারে ২৫৭ জনকে মেধাতালিকা থেকে নির্বাচন ও মনোনয়ন প্রদান এবং এই প্রক্রিয়ায় ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের পূর্বের সুপারিশ পরিবর্তিত হয়ে তাদের পছন্দক্রমের উপরের পদে মনোনয়ন প্রদানের সপক্ষে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য যে, সংশ্লিষ্ট পদের মেধা তালিকায় পদসংশ্লিষ্ট যোগ্যতার নিরিখে যোগ্য প্রার্থী না থাকায় ২৬০টি পদ শূণ্য হলেও নতুন ২৫৭ জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।’

‘বিএড/এমএড সনদ না থাকায় নিম্নবর্ণিত ৫জন রেজিস্ট্রেশন নম্বরধারী ধারী প্রার্থীর অনুকুলে বিগত ৩০ জুন, ২০২৫ তারিখে প্রদত্ত ক্যাডার পদের (প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ) মনোনয়ন এতদ্বারা বাতিল করা হলো- ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮, ১৩০০৫৮৬৯।’

‘উপর্যুক্ত দফা-২-তে বর্ণিত সিদ্ধান্তের ফলশ্রুতিতে উদ্ভূত শূন্যপদে প্রার্থী নির্বাচনের জন্য সংশোধিত বিধি ১৭-এর উপবিধি (৩)-এর ক্ষমতাবলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর প্রস্তুত্বকত মেধাক্রম তৎসহ প্রচলিত কোটা সংক্রান্ত বিধান অনুসরণপূর্বক সম্পূরক ফলাফল প্রস্তুত করত: বিগত ৩০ জুন ২০২৫ তারিখের ফলাফলের সাথে সমন্বয়পূর্বক ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডারের মোট ১,৭১০ (এক হাজার সাত শত দশ) টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে ১৬৮১ টি পদে নিয়োগের জন্য নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী যোগ্য প্রার্থীদেরকে সাময়িকভাবে (Provisionally) মনোনয়ন পদায়ন করা হয়েছে।’

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026