© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৮৩১ জন গ্রেপ্তার

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৮৩১ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ০৭ নভেম্বর, ২০২৫
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৮৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৫৯৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮৩১ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি একনলা বন্দুক, ২টি পাইপগান, ৮টি কার্তুজের খোসা, ৬ রাউন্ড কার্তুজ ও ৩টি এলজি।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।

কেএন/এসএন

মন্তব্য করুন