মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে গিয়ে পুনর্বিবেচনার আবেদন বিএনপি নেতার

দলীয় মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদনের মতো হাত তুলে তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন। মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায়। এতে অনেকে আলালের ব্যতিক্রমী এ উদ্যোগকে সুস্থধারার রাজনৈতিক প্রজ্ঞা বলে মন্তব্য করছেন।


জানা যায়, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব যে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে তার নাম ছিল না। এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে প্রতিবাদস্বরূপ নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধানক্ষেত গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউয়ের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।

আলালের ঘনিষ্ঠজনেরা জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আলাল দলের সদস্য সচিব হিসেবে দলের যাবতীয় আদেশ-নির্দেশ বাস্তবায়ন করেছেন। তাছাড়া বহুবার তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। তাই মনোনয়ন তার প্রাপ্য ছিল। যেখানে অনেকে বিএনপির মনোনয়নবঞ্চিত হওয়ার পর সড়ক অবরোধ, ভাঙচুর, প্রতিপক্ষের বুকে গুলি পর্যন্ত করছেন, সেখানে আলালের এমন শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসার দাবি রাখে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জয়নাল হাজারীর সময় সারা দেশের লেবানন হিসেবে পরিচিত ছিল। এরপর নিজাম হাজারীর সময় নির্বাচনগুলো ‘ফেনী স্টাইল’ নামে সারা দেশে পরিচিত ছিল। আর এখন আমরা একটি পরিবর্তিত যুগে এসে প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। প্রতিবাদ ভিন্নভাবেও জানাতে পারে ফেনীর মানুষ। যাতে আগামী প্রজন্ম জানতে পারে তাদের প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও এটি দেশের মানুষ তা গ্রহণ করেছে। আমিও চাই এ প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনটি রিভিউ করা হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যাতে ফেনী-২ আসনটি রিভিউ করেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

ফ্যাশন আইকন তানজিন তিশার নতুন চমক Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ Feb 06, 2026
ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 06, 2026
বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে কাজ করবো: আমিনুল হক Feb 06, 2026
img
আমরা শিল্পী, কারখানার পণ্য নই- কেন বললেন পঙ্কজ? Feb 06, 2026
img
নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মহাপরিচালক Feb 06, 2026
img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026