চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যাকাণ্ডে সাজ্জাদসহ ৭ জনকে আসামি করে মামলা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সরোয়ার বাবলা হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি রেকর্ড হয়। বাবলার বাবা আব্দুল কাদের বাদী হয়ে দায়ের করা মামলায় বিদেশে পলাতক সাজ্জাদকে এক নম্বর আসামি করা হয়েছে। 

এজাহারে রায়হান, মোবারক হোসেন ইমন, বোরহান, আলাউদ্দিন, মো. হেলাল ও মো. নিজাম উদ্দিনসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১৫–১৬ জনকেও আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এক সপ্তাহ আগে সাজ্জাদ ফোন করে সরোয়ারকে হুমকি দিয়েছিল। সে সময় সাজ্জাদ তাকে বলে, ‘তোমার সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে।’ হুমকির কথা সরোয়ার পরিবারকে জানিয়েছিল।

জানা গেছে, গত ৫ নভেম্বর সন্ধ্যায় চালিতাতলী এলাকায় গণসংযোগে যান চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এসময় অস্ত্রধারীরা সরোয়ারের গলা, থুতনি, পেট, পা, পিঠ ও ঘাড়ে পরপর গুলি চালায়। মোট সাতটি গুলি তার শরীরে লাগে। একই ঘটনায় বুকে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। তার সহযোগী ইরফানুল হক শান্তর মাথা ও গায়ে চারটি গুলি লাগে। 

গুলিবিদ্ধদের দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। এরশাদ উল্লাহ ও ইরফানুল হক শান্ত চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। মামলার পর র‌্যাব অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি আলাউদ্দিন ও মাছ হেলালকে গ্রেপ্তার করে।

আইকে/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026