রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের

রাজশাহীর চারঘাট উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার রাজশাহী-পাবনা সড়কের শিবপুর চুঙ্গাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (২৫) ও বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যান। আর মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনকে একটি ক্লিনিকে নেয়া হলে সেখানে সে মারা যায়। ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026