© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি শহীদ পরিবারের সদস্যদের

শেয়ার করুন:
বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি শহীদ পরিবারের সদস্যদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৭ এএম | ০৯ নভেম্বর, ২০২৫
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদদের স্বজনরা নতুন দেশ গড়তে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন।


এ সময় উপস্থিত ছিলেন— শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদ্য বিএনপিতে যোগ দেয়া শহীদ মীর মুগ্ধের ছোট ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ সময় উপস্থিত ছিলেন।

ইউটি

মন্তব্য করুন