চানখারপুলের হত্যা মামলার ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ
ছবি: সংগৃহীত
০১:৫১ পিএম | ০৯ নভেম্বর, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এদিন সাক্ষ্য দিয়েছেন সিআইডি কর্মকর্তা মাসুদ রানা, বিশেষ তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউটর তানভীর হাসান জোহাসহ তিনজন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। এ পর্যন্ত এই মামলায় ২৪ জন সাক্ষ্য দিলেন। আগামী ১২ নভেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন, তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যের মধ্যে দিয়ে শেষ হবে এই মামলার বিচার।
সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, চানখারপুলের ছাত্র-জনতাকে যে তিনজন সদস্য লেথাল উইপেন ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে এবং মারণাস্ত্র ব্যবহারে তথ্য, শেখ হাসিনার ও ফজলে নুর তাপসের সঙ্গে ভিডিওসহ বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
কেএন/টিকে