© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

শেয়ার করুন:
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ এএম | ১০ নভেম্বর, ২০২৫
ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজা কান্দা গ্রামের মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। নিহত দম্পতি গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ভালুকা থেকে মোটরসাইকেলে করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন মজিবুর রহমান ও তার স্ত্রী। পথে হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে পৌঁছালে সরকার পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরপি/টিকে

মন্তব্য করুন