© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে রাতে তাপমাত্রা কমবে ২ ডিগ্রি

শেয়ার করুন:
সারা দেশে রাতে তাপমাত্রা কমবে ২ ডিগ্রি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৮ এএম | ১০ নভেম্বর, ২০২৫
সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রাতেই কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। 

 এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে- এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

টিজে/টিকে

মন্তব্য করুন