© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একটি সিটের বিনিময়ে স্বপ্ন ও পতাকা বিক্রি করবেন না : নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
একটি সিটের বিনিময়ে স্বপ্ন ও পতাকা বিক্রি করবেন না : নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ১০ নভেম্বর, ২০২৫
একটি সিটের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান নাসীর।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’

এর আগে বিকেলে তিনি নিজেদের কার্যালয়ে একটি সভায় অংশ নেন।

সেখানে বলেন, “জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের বাইরে একটি ‘সংস্কার জোট’ হবে। জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।”

ওই সভায় তিনি আরো বলেন, ‘যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে আপনারা দুই দল (বিএনপি ও জামায়াত) নির্বাচন পেছানোর জন্য দায়ী থাকবেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য পদক্ষেপ নিতে হবে।

ইতিমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ।’

কারো বুকে দাঁড়িপাল্লার ব্যাজ থাকুক বা ধানের শীষের; বুঝেশুনে গিয়ে সংস্কার জোটে ভোট দিয়ে আসার আহ্বানও জানান নাসীর।

এসএন 

মন্তব্য করুন