© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাথমিকে শারীরিক শিক্ষা এবং সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় : হাইকোর্ট

শেয়ার করুন:
প্রাথমিকে শারীরিক শিক্ষা এবং সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় : হাইকোর্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ এএম | ১১ নভেম্বর, ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে জারি করা প্রজ্ঞাপনটি কেন বেআইনি, অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার ১০ নভেম্বর, বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো.আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের‌ জবাব দিতে বলা হয়েছে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে।

গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’র গেজেট জারি করা হয়। এতে ‘সহকারী শিক্ষক (সংগীত)’ ও ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ নামে দুটি নতুন পদ সৃষ্টি করা হয়। এ নিয়ে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন আপত্তি তোলে। তারা সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষকের পদ সৃষ্টির দাবিতে আন্দোলনে নামেন।

এর প্রেক্ষিতে গত ২ নভেম্বর ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাতে ‘সহকারী শিক্ষক (সংগীত)’ ও ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ নামে নতুন সৃষ্ট পদ দুটি রাখা হয়নি। ফলে এ দুটি পদ বাতিল বলে বিবেচিত হবে বলে জানিয়েছে সরকার।

বিধিমালা সংশোধন করে জারিকৃত এ প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে রিট। দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

পিএ/টিএ 

মন্তব্য করুন