© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংগ্রাম সম্পাদকের তিন দিনের রিমান্ড

শেয়ার করুন:
সংগ্রাম সম্পাদকের তিন দিনের রিমান্ড
own-reporter
০৫:১০ পিএম | ১৪ ডিসেম্বর, ২০১৯

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম।

শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শুক্রবার রাতে আবুল আসাদকে গ্রেপ্তার করে পুলিশ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদন্ড কার্যকর করা হয় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার। সেই কাদের মোল্লাকে ‌‌‍‍'শহীদ' উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সংগ্রাম পত্রিকা।

এর প্রেক্ষিতে রাজাধানীর ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল শুক্রবার বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন