© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধামরাইয়ের আমতলা বাজারে আগুন

শেয়ার করুন:
ধামরাইয়ের আমতলা বাজারে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ এএম | ১১ নভেম্বর, ২০২৫
ঢাকার ধামরাইয়ে আমতলা বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আমতলা বাজারে এ ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ জুয়েল গণমাধ্যমকে বলেন, রাত ১১টার দিকে ধামরাইয়ের আমতলা বাজার এলাকায় আগুনের খবর আসে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়।

প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।

পিএ/টিএ 

মন্তব্য করুন