© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

শেয়ার করুন:
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ১১ নভেম্বর, ২০২৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটকের পর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।   

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ১৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলার আসামি ৭ জন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আরপি/টিকে

মন্তব্য করুন