© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৩ পিএম | ১১ নভেম্বর, ২০২৫
রাজশাহী নগরের সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নগরের শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী। তিনি বলেন, ‘রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারাও ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা এ ব্যাপারে মামলা করতে চেয়েছেন।

মামলা দায়ের করা হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। 

এসএস/এসএন

মন্তব্য করুন