© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদপুরে দুর্বৃত্তের গুলিতে যুবকের প্রাণহানি

শেয়ার করুন:
চাঁদপুরে  দুর্বৃত্তের গুলিতে যুবকের প্রাণহানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ এএম | ১২ নভেম্বর, ২০২৫
চাঁদপুরের ফ‌রিদগঞ্জে দুর্বৃত্তের গু‌লি‌তে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপ‌জেলার রুপসা দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নের স‌মি‌তির পুল নামক স্থা‌নে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ফ‌রিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের হোসেন আহমেদের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকরি করছিলেন।

স্থানীয়রা জানান, গু‌লির শব্দে ছুটে এ‌সে দে‌খেন ব্রিজের পা‌শে রাস্তায় গু‌লিবিদ্ধ এক যুবক পড়ে আ‌ছে। পা‌শে তার ব্যবহৃত মোটরসাই‌কেল। গু‌লির পরপরই দ্রুত‌বে‌গে ঘটনাস্থল থে‌কে মোটরসাই‌কেলে কে বা কারা পালিয়ে যায়। ধারণা করা হ‌চ্ছে, তারাই গু‌লি ক‌রে দ্রুত পা‌লি‌য়ে গে‌ছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গু‌লি‌তে যুবকের নিহতের তথ্য নি‌শ্চিত ক‌রে ফ‌রিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি ঘটনাস্থ‌লেই মারা‌ গে‌ছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, দুর্বৃত্তরা পাইপগান বা শর্টগান দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলেছি।

এখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে সবকিছু বিশ্লেষণ করে মনে হচ্ছে, ঘটনার সঙ্গে দুইজন ব্যক্তি সম্পৃক্ত। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।

টিজে/টিএ 

মন্তব্য করুন