নির্বাচনকে ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে: জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, একটা জটিল অবস্থার মধ্যে বাংলাদেশ যাচ্ছে। এনসিপি গণভোট আগে হবে না জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে সেই বক্তব্যের ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দেখালো। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা দ্রুত দেখতে চায়। প্রশ্ন হচ্ছে এই ধরনের আদেশ কে দিতে পারেন? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? পরের প্রশ্ন হচ্ছে করিডরে আলোচনা আছে, এইসব দলগুলো যত দাবি করুক না কেন তারা এখনো নির্বাচনী সমঝোতার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই চেষ্টার ফলাফল শেষ পর্যন্ত কি হবে কেউই বলতে পারেন না। তবে নির্বাচনকে ঘিরে একটা চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং নেপথ্যে থাকা মানুষগুলো বেশ সক্রিয় সেটা গত কিছুদিনের ঘটনায় বোঝা যাচ্ছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক ঘোর অমানিশ।

এই অমানিশার মধ্যেই কেউ কেউ স্বপ্ন দেখছেন। কেউ কেউ নিজেদের শক্তিকে সংহত করার চেষ্টা করছেন। বেশ কিছুদিন বিরতি দিয়ে ভারতের পক্ষ থেকে কিছু কথাবার্তা আমরা শুনেছি। বিশেষ করে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে, অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের সরকার পরিবর্তন হয়েছে।

কিন্তু শাসনের এই অদক্ষতাটা যদি ভারত আরো আগে বুঝতো সেটা তাদের জন্য এবং বাংলাদেশের জন্য কল্যাণকর হতো।

জিল্লুর বলেন, গণতন্ত্রের ধারাটা চর্চা করলে আওয়ামী লীগ তার দুরবস্থার মধ্যে ঘুরে দাঁড়াবার একটা চেষ্টা করতে পারে। কিন্তু অবশ্যই সেই যাত্রা তাদের শুরু করতে হবে অনুসূচনা ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে। যে অন্যায়, অবিচার, অপকর্ম তারা করেছে দল হিসেবে দলের সব নেতাকর্মী তার দায় নেবেন এমনটা আমরা বলি না কিন্তু এই দায় তাদেরকে নিতে হবে।

জিল্লুর আরো বলেন, জামায়াত খুব শক্ত অবস্থানে, তারা এখনও পর্যন্ত বলছে যে, সংবিধান সংস্কারের যে আদেশ জুলাই সনদের বাস্তবায়ন সেটা দিতে হবে।

এনসিপিও সেটা বলছে দ্রুততার সঙ্গে এবং জামায়াত এটাও বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে।

টিএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026