© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক জামায়াত নেতাদের

শেয়ার করুন:
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক জামায়াত নেতাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩০ পিএম | ১২ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আইএমএফের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে ছিলেন আইএমএফের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার ও অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং জনাব শফিউল্লাহ। বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিক খাত, করব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসএস/টিএ

মন্তব্য করুন