© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় পৌর আ. লীগ নেতা হাদিছুর রহমান গ্রেপ্তার

শেয়ার করুন:
বরগুনায় পৌর আ. লীগ নেতা হাদিছুর রহমান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ এএম | ১৩ নভেম্বর, ২০২৫
বরগুনার বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র মো. হাদিছুর রহমান পান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বেতাগী অডিটোরিয়ামের পাশে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেতাগী থানার একটি পুলিশ দল তার বাসায় অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় এলাকায় এক প্রকার উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বেতাগী থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বেতাগী উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ গ্রেপ্তার নিয়ে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, দলীয় ভেতরকার কোন্দলই এর পেছনে কাজ করছে, আবার কেউ বলছেন, এটি আসন্ন আন্দোলনকে ঠেকানোর কৌশল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদিছুর রহমান পান্নাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় বেতাগী জুড়ে রাজনৈতিক অঙ্গন আবারও সরব হয়ে উঠেছে।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না।’

এবি/টিকে

মন্তব্য করুন