শেখ হাসিনা দেশে এলেই গ্রেপ্তার হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ১৪ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বার বার তাগিদ দেয়া হয়েছে। দেশে এলেই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। তবে সীমান্তে অবৈধভাবে পুশইন করতে দেয়া হয়নি। বিজিবি পাল্টা প্রতিহত করেছে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতের পক্ষে ও আহতরা মামলা করলে তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসময় কোনো মিডিয়াকে স্বৈরাচারী আচরণ করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক ছাড়া বক্তব্য দেয়ায় একই সুযোগ চান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।
আরআই/টিএ