© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাশকতা এড়াতে নারায়ণগঞ্জে র‌্যাবের চেকপোস্ট

শেয়ার করুন:
নাশকতা এড়াতে নারায়ণগঞ্জে র‌্যাবের চেকপোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪২ এএম | ১৩ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র‍্যাব-১১। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের চাষাঢ়া মোড়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানায় র‍্যাব।


এ বিষয়ে র‍্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার আল মাসুদ বলেন, বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় র‍্যাবের চেকপোস্ট ও টহল কর্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন জায়গায় টহল চলছে এবং সন্দেহভাজন ব্যক্তি, গাড়িগুলো তল্লাশি করা হচ্ছে।

এবি/টিকে

মন্তব্য করুন