© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুয়াডাঙ্গায় সাবেক মেয়র টোটন গ্রেপ্তার

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় সাবেক মেয়র টোটন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ১৩ নভেম্বর, ২০২৫
চুয়াডাঙ্গার সাবেক এমপি সেলুন জোয়ার্দারের ছোট ভাই পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবি জানায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত লকডাউন ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল টোটনের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরপি/এসএন

মন্তব্য করুন