© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রেপ্তার হলেন ঢাবির ছাত্রলীগ নেতা ও মহিলা লীগ সভাপতি

শেয়ার করুন:
গ্রেপ্তার হলেন ঢাবির ছাত্রলীগ নেতা ও মহিলা লীগ সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৯ পিএম | ১৩ নভেম্বর, ২০২৫
রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সভাপতি সুলতানা রাবেয়া পপি (৪০) ও ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইকরামুল হককে (২৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

টিএম/টিএ 

মন্তব্য করুন