© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিশোরগঞ্জের নিকলীতে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের নিকলীতে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ১৪ নভেম্বর, ২০২৫
কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে নৌকাটি সম্পূর্ণ পুড়ে যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকার মালিক মো. আবুল কালামের ইঞ্জিনচালিত নৌকাটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুষ্কৃতিকারীরা নৌকায় আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘাটের পাশে থাকা আবুল কালামের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশ পুড়ে যায়।

নৌকার মালিকরা জানান, আগুনে দুইটি নৌকার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।’

আরপি/এসএন

মন্তব্য করুন