© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে গণভোট কেমন হবে: অ্যাটর্নি জেনারেল

শেয়ার করুন:
গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে গণভোট কেমন হবে: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ১৪ নভেম্বর, ২০২৫
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, "গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে গণভোট কেমন হবে। সেটাই বৈধ, সেটাই আইন। এটাই হবে বাংলাদেশের মানুষের আগামী দিনের পথ দেখানোর সঠিক পাথেয়।"

শুক্রবার (১৪ই নভেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্মভিটায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম। নিষিদ্ধ সত্তার নামে যে কোনো কর্মসূচি অপরাধমূলক কর্মসূচি, সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।"
কবির জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে "বাংলা সাহিত্যে তার অবদান" শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মো: নসরুল্লাহ এবং যুগ্ম সচিব ও রাজউক সদস্য গিয়াস উদ্দিন। আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইএ/টিকে

মন্তব্য করুন