© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার

শেয়ার করুন:
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ এএম | ১৫ নভেম্বর, ২০২৫
বগুড়া স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে জেলার শাজাহানপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৈঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অস্ত্রসংক্রান্ত মামলাসহ অন্তত একটি হত্যা মামলার প্রধান আসামি।

গ্রেপ্তার আবু সুফিয়ান বৈঠাপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
 
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বৈঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, শাজাহানপুর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় সুফিয়ান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিলেন।

ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে দুটি অস্ত্র মামলা এবং একটি হত্যা মামলা রয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরপি/টিএ

মন্তব্য করুন