© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ শুষ্ক থাকবে ঢাকার আকাশ

শেয়ার করুন:
আজ শুষ্ক থাকবে ঢাকার আকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ এএম | ১৫ নভেম্বর, ২০২৫
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। 

 
আরপি/টিএ

মন্তব্য করুন