© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চার মামলায় আসামি ৯১০ জন

শেয়ার করুন:
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চার মামলায় আসামি ৯১০ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ এএম | ১৬ নভেম্বর, ২০২৫
আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জের সদরে দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানীতে একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই চার মামলায় ২০০ জনের নাম উল্লেখ করে মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

তিনি জানান, গত ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এই মামলায় গোপালগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করা হয়েছে। ১০০ জনের নাম উল্লেখসহ দুটি মামলায় মোট ৫৭০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনসহ ২৮৪ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়, এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

ইউটি/টিএ

মন্তব্য করুন