© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
ফরিদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ এএম | ১৬ নভেম্বর, ২০২৫
ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বেচ্ছাসেবকলীগ তথ্য, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো: বাহাদুর চৌধুরী (৪৭) এবং যুবলীগ কর্মী কাজি আল সাবা (সোহেল) (৩০)।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার আদালতে পাঠানো হয়েছে।

এসএস/টিকে

মন্তব্য করুন