© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, যানচলাচল বন্ধ

শেয়ার করুন:
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, যানচলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ এএম | ১৬ নভেম্বর, ২০২৫
শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ কয়েকটি স্থানে গাছ ফেলে তারা এই অবরোধ করেন।

এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। ইতোমধ্যে সড়ক উদ্ধার ও নাশকতা রোধে কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিস্তারিত আসছে...

মন্তব্য করুন