© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ জনবল নিয়োগে চুক্তি স্বাক্ষর

শেয়ার করুন:
বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ জনবল নিয়োগে চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ১৬ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে প্রেষণ চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রাথমিকভাবে ৮০০ সদস্য কাতারে নিয়োগ পাবেন, যা প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

কাতারের দোহায় এই চুক্তি স্বাক্ষর হয়েছে বলে রোববার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।

টিজে/এসএন


মন্তব্য করুন