© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড্ডায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
বাড্ডায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ১৬ নভেম্বর, ২০২৫
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানী জুড়ে ককটেল বিস্ফোলণ ঘটিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দুর্বৃত্তরা। এ ধারাবাহিকতায় বাড্ডা এলাকায় বাসে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এরআগে, সন্ধ্যায় রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে চলন্ত গাড়ি থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পরে রাত ৯টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আর রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। 

এসএন 

মন্তব্য করুন