© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু গ্রেপ্তার

শেয়ার করুন:
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ এএম | ১৭ নভেম্বর, ২০২৫
একটি বিদেশি রিভলভারসহ নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২৯নং ওয়ার্ড, মোহাম্মদপুর শাখার সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

রোববার (১৬ নভেম্বর) রাতে র‍্যাব-২ এর একটি বিশেষ দল আদাবর থানাধীন প্রধান সড়ক, নবোদয় হাউজিং সোসাইটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, গ্রেপ্তারকৃত রাজুর কাছে থাকা অস্ত্রটি এলাকায় প্রভাব বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল।

জব্দকৃত রিভলভারসহ রাজুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হবে বলেও র‍্যাবের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন