© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন

শেয়ার করুন:
কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ এএম | ১৭ নভেম্বর, ২০২৫
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ডাম্পিংয়ে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও তিনি জানান, আবর্জনা থেকে আগুন লেগেছে।

টিজে/টিকে 


মন্তব্য করুন