© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউমার্কেটে গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
নিউমার্কেটে গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ এএম | ১৮ নভেম্বর, ২০২৫
রাজধানীর নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির। তিনি জানান, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল ফাটিয়ে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

পিএ/টিএ 

মন্তব্য করুন