© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গভীর রাতে হোটেল রমনার পাশের মার্কেটে আগুন

শেয়ার করুন:
গভীর রাতে হোটেল রমনার পাশের মার্কেটে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৮ এএম | ১৯ নভেম্বর, ২০২৫
গভীর রাতে রাজধানীর গুলিস্তানে মার্কেটে একটি আগুন লেগেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌঁছেছে। সেখানকার একটি ৬ তলা ভবনের ৩ তলায় আগুন লেগেছে।

বার্তায় আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য তাৎক্ষণিক জানানো হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন