© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২২ সালের মধ্যে মহাকাশ জয় করবে ভারত

শেয়ার করুন:
২০২২ সালের মধ্যে মহাকাশ জয় করবে ভারত
international-desk
০৩:০৭ পিএম | ০২ জানুয়ারি, ২০১৯

পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের মধ্যে ভারত থেকে মহাকাশে যাবেন দেশটির তিন নভোচারী। এ জন্য সম্প্রতি ‘গগনযান’ নামে ১০ হাজার কোটি টাকার একটি প্রকল্প পাশ করেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিপরিষদ।

দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এ নিশ্চিত করে জানান, নিজস্ব প্রযুক্তিতে ২০২২ সালের মধ্যে তিন জন ভারতীয় নভোচারীকে অন্তত এক সপ্তাহের জন্য মহাকাশে পাঠানো হবে।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সব কিছু পরিকল্পনা মাফিক আগালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মোট তিনটি মহাকাশযান পাঠাবে। যার মধ্যে একটি হবে মনুষ্যবাহী। কাজ শুরুর ৪০ মাসের মধ্যে হবে প্রথম অভিযান। মহাকাশ-যাত্রার যাবতীয় প্রশিক্ষণও দেয়া হবে ওই সময়ের মধ্যেই।

ইসরোর দাবি, এই অভিযান বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতকে নতুন দিশা দেবে। কৃষি থেকে শুরু করে ওষুধ তৈরি কিংবা দূষণ নিয়ন্ত্রণেও এই অভিযান থেকে বিপুল তথ্য পাওয়া যাবে।

অভিযান সার্থক হলে, মহাকাশে মানুষ পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর স্থান করে নেবে ভারত। সূত্র: পিটিআই

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন