© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুভেন্দুর সতর্কবার্তার পরই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য ভাঙচুর!

শেয়ার করুন:
শুভেন্দুর সতর্কবার্তার পরই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য ভাঙচুর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ এএম | ১৫ আগস্ট, ২০২৬
কলকাতার নিউ আলিপুর এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ভাস্কর্য ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার একটি ত্রিমুখী মোড়ের কাছে থাকা ভাস্কর্যটির ডান হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনাটি ঘটল। তবে ভাস্কর্যটি ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কখন এবং কীভাবে ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানার চেষ্টা চলছে। তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পরীক্ষা করা হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেন, বুধবার রাতে দুষ্কৃতীরা ভাস্কর্যটি ভাঙচুর করেছে। বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক সম্পাদক তারক ব্যানার্জী দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কয়েক দিন আগে বিজেপি সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ নেতাজিকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এর পরই নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন অধিকারী। তিনি জানান, পোস্ট মুছে ফেললেও অভিযুক্তরা ছাড় পাবেন না।চলমান বিতর্কের মধ্যে বৃহস্পতিবার অনন্ত মহারাজকে আগে দেওয়া বঙ্গ বিভূষণ পুরস্কার প্রত্যাহার করেছে পশ্চিমবঙ্গ সরকার।

সূত্র: এনডিটিভি

এসএ/টিএ

মন্তব্য করুন