© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আহান-অনীত বলিউডের নেক্সট কাপল : করণ জোহর

শেয়ার করুন:
আহান-অনীত বলিউডের নেক্সট কাপল : করণ জোহর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ২০ নভেম্বর, ২০২৫
বলিউডে নতুন করে গুঞ্জন উঠেছে নতুন ছবি ‘সাইয়ারা’র প্রধান দুই তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে ঘিরে। পর্দায় তাদের রসায়ন দর্শকের মনে এতটাই কৌতূহল সৃষ্টি করেছে যে, তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের একটি মন্তব্যের পর সেই জল্পনা আরও তীব্র হয়েছে। 

সম্প্রতি সানিয়া মির্জার একটি শোতে উপস্থিত হন করণ জোহর। সেখানে সানিয়া তাকে প্রশ্ন করেন, ‘বলিউডের পরবর্তী যুগল কারা হতে পারেন?’ জবাবে করণ জোহর এক মুহূর্ত সময় না নিয়ে সরাসরি বলেন, ‘আহান পাণ্ডে ও অনীত পাড্ডা।’



এরপর সানিয়া নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, ‘নেক্সট? তার মানে কি তারা ইতোমধ্যেই সম্পর্কে আছেন?’ করণ জোহর প্রথমে হাসলেও মুহূর্তেই মুখের ভাব পাল্টে বলেন, ‘ওদের এই সম্পর্ক এখনও অফিসিয়াল নয়... মানে, যদি কিছু থাকে... আমি ঠিক জানি না।’ 

করণের এই মন্তব্যেই সামাজিক মাধ্যমে জল্পনার ঝড় ওঠে। নেটিজেনদের ধারণা, করণ জোহর হয়তো মুখ ফসকে তাদের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়ে ফেলেছেন।

এদিকে, ‘সাইয়ারা’ ছবির মুক্তির পর থেকেই আহান ও অনীতকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। বিভিন্ন আড্ডা ও অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা নজরে এসেছে ভক্তদের। তাদের একসঙ্গে ছবি ও ভিডিওগুলো নেটিজেনদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বিশেষত, এই বছর অনীতের জন্মদিনে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়- আহান তাকে কেক খাইয়ে দিচ্ছেন, যা দেখে বহু ভক্তই মন্তব্য করেন, ‘ইটস অফিসিয়াল!’


আরপি/এসএন

মন্তব্য করুন