© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক সিনেমার জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক ৩০ কোটি!

শেয়ার করুন:
এক সিনেমার জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক ৩০ কোটি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২১ এএম | ২১ নভেম্বর, ২০২৫
বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল তারকা। এই তারকা সামনে আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন। জানা গেছে, ‘বাহুবলী’ নির্মাতা এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’তে দেখা মিলবে তাকে।

সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও পৃথ্বীরাজ সুকুমারন। ভারতীয় গণমাধ্যম কইমইডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বাবুও শুরুতেই কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। তিনি নাকি লভ্যাংশ ভাগাভাগির ভিত্তিতে পারিশ্রমিক নেবেন।

‘বারাণসী’র জন্য প্রিয়াঙ্কা চোপড়া নিচ্ছেন প্রায় ৩০ কোটি রুপি। ফলে তিনি বর্তমানে পারিশ্রমিকের দিক থেকে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের চেয়েও এগিয়ে গেছেন। ফিন্যান্সিয়াল এক্সপ্রেসর তথ্য অনুযায়ী, সাধারণত পৃথ্বীরাজের পারিশ্রমিক থাকে ৪-১০ কোটি রুপির মধ্যে। যদিও ‘বারাণসী’র জন্য তার নির্দিষ্ট অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার জন্য তিনি ১০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পেতে পারেন।



ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালকদের অন্যতম রাজামৌলি এই সিনেমার জন্য সরাসরি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। তিনি নাকি লভ্যাংশ ভাগাভাগি করবেন। অর্থাৎ ছবি সফল হলে তবেই তিনি উপার্জন করবেন। 

জানা যায়, ‘বারাণসী’ তৈরি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি বাজেটে, যেখানে প্রচারের খরচ ধরা হয়নি। এই বাজেট নিয়ে এটি ‘রামায়ণ’-এর পর ভারতের দ্বিতীয় ব্যয়বহুল সিনেমা বলে দাবি করা হচ্ছে।

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার নাম ও টিজার প্রকাশ করা হয়। এরপর দর্শকমহলে ঝড় তুলেছে এটি। রাজামৌলি ও তার বাবা ভি. বিজয়েন্দ্র প্রসাদ যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের সংক্রান্তি উৎসবে।

এসএস/টিএ

মন্তব্য করুন