© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

শেয়ার করুন:
কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ২১ নভেম্বর, ২০২৫
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকায় হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে আগুনে অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে। ঘরে থাকা নগদ টাকা, খাদ্যসামগ্রী, আসবাবপত্র, কাপড়চোপড়, কৃষি সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

এবি/টিকে

মন্তব্য করুন