© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জাতিসংঘের

শেয়ার করুন:
বাংলাদেশে ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা  জাতিসংঘের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ পিএম | ২১ নভেম্বর, ২০২৫
বাংলাদেশে ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ শোক জানানো হয়।

এতে বলা হয়, জাতিসংঘ ঢাকায় ভূমিকম্পের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পোস্টে লেখা হয়, আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন ও নরসিংদীতে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

টিজে/টিকে 

মন্তব্য করুন