© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা উত্তরে আ. লীগের প্রার্থী আতিকুল, দক্ষিণে তাপস

শেয়ার করুন:
ঢাকা উত্তরে আ. লীগের প্রার্থী আতিকুল, দক্ষিণে তাপস
own-reporter
০৮:০৭ পিএম | ২৮ ডিসেম্বর, ২০১৯

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনে শেখ ফজলে নুর তাপসকে মনোনয়ন দিয়েছে দলটি। শনিবার দলে মনোনয়ন বোর্ডের সভা শেষে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনে শেখ ফজলে নুর তাপসকে মনোনয়ন দিয়েছে দলটি।

শনিবার দলের মনোনয়ন বোর্ডের সভায় দুই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

এদের মধ্যে বর্তমান মেয়র আতিকুল ইসলাম সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপ-নির্বাচনে জয়লাভ করেন।

অন্যদিকে শেখ ফজলে নূর তাপস যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ছেলে। তিনি ঢাকা-১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত “বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ” এর সদস্য সচিব হিসাবেও দায়িত্ব পালন করছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন